প্রচ্ছদ খেলা খেলার মাঠ থেকে ভোটের মাঠে : মাগুরা-১ আসনে সাকিব

খেলার মাঠ থেকে ভোটের মাঠে : মাগুরা-১ আসনে সাকিব

সাকিব ঢাকা ১০ ও মাগুরা ১ ও ২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
মাগুরা-১ আসনে সাকিব
খেলার মাঠ থেকে ভোটের মাঠে : মাগুরা-১ আসনে সাকিব

মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। গতকাল দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম ঘোষণা করেন। সাকিব ঢাকা ১০ ও মাগুরা ১ ও ২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কেনেন ৩,৩৬২ জন, এবং গত কাল দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৯৮ টি আসনের মনোনয়ন প্রাপ্তদের তালিকা পড়েন। এতে, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় তাকে।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল এর তথ্য অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ৭ জানুয়ারি। ওই দিন সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। ওইদিন থেকে প্রচার-প্রচারণা চালানো যাবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।