প্রচ্ছদ খেলা পেনাল্টি ফিরিয়ে দিয়ে আলোচনায় রোনালদো

পেনাল্টি ফিরিয়ে দিয়ে আলোচনায় রোনালদো

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
আলোচনায় রোনালদো
পেনাল্টি ফিরিয়ে দিয়ে আলোচনায় রোনালদো

এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ইরানের ক্লাব পার্সেপলিসের সঙ্গে সৌদি ক্লাব আল নাসরের মধ্যকার খেলায় ভিন্নরুপে দেখা গেল ক্রিস্টিয়ানো রোনালদোকে। পেনাল্টি পেলে দ্রুতই সেটা গোলে পরিণত করবেন, সবাই এভাবেই বেশি চেনে সিআর সেভেনকে। সইে ম্যাচে দেখা গেল অন্য এক রোনালদোকে। রেফারি পেনাল্টি দেওয়ার পরও সেটি ফিরিয়ে দিলেন তিনি। ঘটনাটি ম্যাচের দ্বিতীয় মিনিটের। বল পায়ে ডি বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে পড়ে যান রোনালদো। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে পেনাল্টি হয়নি দাবিতে পার্সেপলিসের খেলোয়াড়রা চীনা রেফারি মা নিংয়ের কাছে ছুটে যান। এসময় সবাইকে অবাক করে দিয়ে আল নাসরের ফরোয়ার্ড রোনালদো রেফারিকে জানান, এটা ফাউল ছিল না। এরপর চীনা রেফারি মা নিং মনিটরে দেখে তার সিদ্ধান্ত বদল করেন। এদিকে, এমন দিনে পরে আর গোলের দেখা পাননি রোনালদো। গোল পায়নি তার দল আল-নাসরও। রোনালদো এমন সততা না দেখালে হয়ত খেলার ফল ভিন্ন হতে পারতো। তবে দল না জিতলেও এমন উদারতা দেখিয়ে রোনালদোর জিতে নিয়েছেন ভক্ত-সমর্থকদের হৃদয়। যদিও এই ড্রয়ে খুব বেশি ক্ষতি হয়নি আল নাসরের। ইরানি প্রতিপক্ষের সঙ্গে তাদের ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে। তবে জয় না পেলেও এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে রোনালদো-সাদিও মানেরা। পুরো ম্যাচে অবশ্য আল-নাসর নিজেদের স্বভাবসুলভ খেলা উপহার দিতে পারেনি। ডিফেন্ডার আলি লাজিমি ১৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে প্রায় পুরো ম্যাচটাই ১০ জন নিয়ে খেলতে হয় সৌদি ক্লাবটিকে। স্বভাবতই গোল করার চেয়ে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেই বেশি মনোযোগ দিতে দেখা যায় আল নাসরকে। এদিকে, ম্যাচ শেষে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোনালদো। যেখানে শীর্ষে থেকে পরের রাউন্ডে ওঠায় নিজের সন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেন, “গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ালিফাই করতে পেরে ও টানা ২০ ম্যাচে অপরাজিত থাকতে পেরে খুশি। দারুণ টিমওয়ার্ক।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00