প্রচ্ছদ খেলা লিগ কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

লিগ কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

দীর্ঘ ১২ বছর পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
পদ ছাড়লেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন
লিগ কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সহ-সভাপতি ইমরুল হাসানকে লিগ কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। দীর্ঘ ১২ বছর পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী , তিনি গত বছর দায়িত্ব পালনের অপারগতা প্রকাশ করলে সালাউদ্দিন নিজেই দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে বাফুফের সূত্র জানায়, ‘এটি ঠিক পদত্যাগ নয়। তিনি নতুন একজনের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। আশা করি, যিনি দায়িত্ব পেয়েছেন তিনি পেশাদার ফুটবল লিগের উন্নয়নে ভালোভাবে কাজ করবেন।’
কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে ইমরুল হাসান বলেন, বাফুফে সভাপতি আমার ওপর আস্থা রাখায় উনাকে ধন্যবাদ। বিতর্ক সবজায়গায়ই আছে, ফিফাতেও আছে। বির্তকটা খেলাধুলারই একটা অংশ। আমি চেষ্টা করবো দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার জন্য।
তিনি আরও বলেন, আমরা চেষ্টা করবো লিগটাকে সঠিক সময়ে শুরু করা এবং শেষ করা। আন্তর্জাতিক উইন্ডো এবং আমাদেরটা মিল করার চেষ্টা করবো। যাতে আমাদের দলগুলো ভালো মানের বিদেশি এনে আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00