আজ বৃহস্পতিবার সকালে শাহজাহানপুর সড়কে ‘ঝটিকা’ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হুশিয়ারি দেন । দেশের ১৮ কোটি জনগণ পাতানো নির্বাচন করতে দেবে না যেকোনো মূল্যে জনগণ রুখে দেবে বলে এই হুশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার তার বংশবদ নির্বাচন কমিশন ও সাজানো প্রশাসনকে দিয়ে যে একতরফা নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে, তা দেশের মানুষ মানে না। আন্তর্জাতিক বিশ্বও তাদের এই সাজানো নাটক দেখছে।