প্রচ্ছদ বিনোদন প্রতিমাসের ৫ তারিখ ভোরটা কেনো ভয়ংকর জানালেন ইরফান সাজ্জাদ

প্রতিমাসের ৫ তারিখ ভোরটা কেনো ভয়ংকর জানালেন ইরফান সাজ্জাদ

প্রতিমাসের ৫ তারিখ আঁতকে ওঠেন ইরফান। কোনোভাবেই নিজের মন থেকে মুছে ফেলতে পারেননি সন্তান হারানোর সেই বেদনা ।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ইরফান সাজ্জাদ
প্রতিমাসের ৫ তারিখ ভোরটা কেনো ভয়ংকর জানালেন ইরফান সাজ্জাদ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। পর্দায় দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনে স্ত্রী সংবাদ পাঠিকা শারমিন সাজ্জাদের সঙ্গে বেশ ভালোই ছিলেন। কিন্তু চলতি বছরের ২৩ মে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক দুঃসংবাদ দেন শুভাকাঙ্ক্ষীদের। জানান―তাদের ছয় মাসের অনাগত যমজ সন্তান পৃথিবীর আলো দেখতে পায়নি।অনাগত সন্তান পৃথিবীর আলো দেখতে না পাওয়ার ব্যাপারটি ভীষণ আঘাত করেছে ইরফান-শারমিন দম্পতিকে। যা বিভিন্ন সময় অভিনেতার ব্যক্তিজীবনের আলোচনায় উঠে আসে।  সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন অভিনেতা। পোস্টে তিনি লেখেন, প্রতিমাসের পাঁচ তারিখের ভোর রাতটা আমার জন্য খুব ভয়ংকর হয়। ৫ মে ২০২৩ দিনটা যদি না আসতো!’এরপরই সেই স্ট্যাটাসে দুই সন্তানের নাম জুড়ে দিয়েছেন অভিনেতা। ইরফান চেয়েছিলেন যমজ ছেলে-মেয়ের নাম রাখবেন ‘প্রিয় ও ‘মায়া।মূলত চলতি বছরের মে মাসে অভিনেতার ৬ মাসের অনাগত যমজ সন্তান পৃথিবীর আলো দেখতে পায়নি। ইরফানের স্ত্রী শারমিন সাজ্জাদ দেড় বছর ধরে অসুস্থ ছিলেন। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়মিত চিকিৎসা চলছিল তার। এরমধ্যেই তার স্ত্রী অন্তঃসত্ত্বা হন।৫ মে দুপুরে চেন্নাই থেকে ঢাকার ফ্লাইটের টিকিট কনফার্ম করা ছিল। কিন্তু হঠাৎ সেদিন সকালে তার স্ত্রী ভীষণ অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তির পর বড় একটি সার্জারি করতে হয়। কিন্তু চিকিৎসক তাদের ৬ মাসের অনাগত সন্তানকে আর পৃথিবীর আলো দেখাতে পারেননি।গত ২৩ মে নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়ে ইরফান ক্যাপশনে লিখেছিলেন, তাদের নাম রেখেছিলাম ‘প্রিয় আর ‘মায়া’। তারা আল্লাহর বেশি প্রিয় হয়ে গেল।ওই ঘটনার পর থেকেই প্রতিমাসের ৫ তারিখ আঁতকে ওঠেন ইরফান। কোনোভাবেই নিজের মন থেকে মুছে ফেলতে পারেননি সন্তান হারানোর সেই বেদনা ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00