প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় আসছেন হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোন। ‘ফাইটার সিনেমায় দেখা যাবে এই জুটিকে। ৮ ডিসেম্বর প্রকাশ্যে এসেছে এই সিনেমার টিজার। আর তাতেই সাড়া ফেলেছে তারা। বিমানবাহিনী অফিসার চরিত্রে দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন ও অনিল কাপুরের লুক প্রকাশ্যে আসার পর এবার মাঝ আকাশের লড়াইয়ের ঝলক এল সামনে। দুর্দান্ত এই টিজারে মুগ্ধ অনুরাগীরা। এরইমধ্যে ‘ফাইটার’কে ভারতের প্রথম অ্যারিয়েল অ্যাকশন ফিল্ম হিসেবে ঘোষণা করা হয়েছে। যার আভাস মিলেছে টিজারে বেশ কিছু জেট স্টান্টের দৃশ্যে।