বর্তমান সরকারের পতন না-হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এ ঘোষণা দেন।তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ। বিএনপি রাজপথে আছে এবং থাকবে। বিএনপির এই নেত্রী বলেন, ডান-বাম সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে।