প্রচ্ছদ খেলা চলতি বছরে হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন রোনালদো

চলতি বছরে হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন রোনালদো

পেশাদার ক্যারিয়ারে ১২০০তম ম্যাচ খেলার বিরল মাইলফলকে পা রাখেন রোনালদো

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
সি আর সেভেন
চলতি বছরে হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন রোনালদো

ক্যারিয়ারের অন্তিম মুহূর্তেও প্রতিপক্ষের গোলমুখে আলো ছড়িয়ে চলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সৌদি কিং কাপে আল-শাবাবের বিপক্ষে গোলের দেখা পেয়েছেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। স্পর্শ করেছেন চলতি বছরে ৫০ গোলের ফিফটি।সৌদি কিং কাপের কোয়ার্টার ফাইনালে আল শাবাবকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। ম্যাচের ৭৪তম মিনিটে জাল খুঁজে নেন রোনালদো। স্বদেশি ওতাভিওর রক্ষণচেরা পাসে ডি-বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করেন তিনি। এতে ২০২৩ সালে সব মিলিয়ে ৫০ গোল পূর্ণ হয় তার। সৌদি প্রো লিগের ক্লাবটির হয়ে ৪০টি ও জাতীয় দল পর্তুগালের হয়ে ১০টি গোল করেছেন তিনি।আল নাসরের সেমিফাইনালে ওঠায় অবদান রাখার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে রোনালদো লিখেছেন, দুর্দান্ত জয়ের সঙ্গে ২০২৩ সালে তার ৫০তম গোলের ঘোষণা দিতে পেরে তিনি রোমাঞ্চিত। এসময় অকুণ্ঠ সমর্থনের জন্য তার সতীর্থ, ভক্ত ও পরিবারকে ধন্যবাদ জানান। এই বছর আরও কিছু গোল করার সুযোগ আছে তার।তিন দিন আগে আল-রিয়াদের বিপক্ষে খেলতে নেমে পেশাদার ক্যারিয়ারে ১২০০তম ম্যাচ খেলার বিরল মাইলফলকে পা রাখেন রোনালদো। ৪-১ ব্যবধানে জেতা ওই ম্যাচও একটি গোল করে ও করিয়ে রাঙিয়েছিলেন সি আর সেভেন ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার