প্রচ্ছদ বিশ্ব অভিবাসন সংকটে ভিন্নমুখী অবস্থানে বাইডেন-অ্যারিজোনা গর্ভনর

অভিবাসন সংকটে ভিন্নমুখী অবস্থানে বাইডেন-অ্যারিজোনা গর্ভনর

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
আসন্ন নির্বাচনে বিপাকে জো বাইডেন
অভিবাসন সংকটে ভিন্নমুখী অবস্থানে বাইডেন-অ্যারিজোনা গর্ভনর

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার মেক্সিকো সংলগ্ন সীমান্তে স্থানীয় ন্যাশনাল গার্ড বাহিনীর সেনাদের পাঠানোর কথা জানিয়েছেন অঙ্গরাজ্যটির ডেমোক্রেটিক গভর্নর ক্যাটি হবস। অবৈধ অভিবাসন ঠেকাতে  যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বাইডেন প্রশাসন। এর জেরেই স্থানীয়ভাবেই উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।শনিবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর জানায়।প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি অ্যারিজোনা অঙ্গরাজ্যের বড় সীমান্ত লুকভিল ক্রসিং বন্ধ করে দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সীমান্তটি খুলে দিতে সহায়তার আহ্বান জানানো হলেও বাইডেন প্রশাসন ক্রসিংটি খুলে দিতে প্রয়োজনীয় সহায়তা দিতে রাজি হয়নি বলে অভিযোগে করেন হবস। বলেন, “আবারও তাদের সীমান্ত এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নিতে কেন্দ্রীয় সরকার অস্বীকৃতি জানাচ্ছে। এ নির্বাহী আদেশের মধ্য দিয়ে তিনি কেন্দ্রীয় সরকার যেখানে ব্যবস্থা নেবে না, সেখানে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।তিনি বলেন, বারবার সহায়তার অনুরোধের পরও বাইডেন প্রশাসন অ্যারিজোনা সীমান্তে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে।লুকভিল ক্রসিং বন্ধ হওয়ায় সীমান্তের দুই পারের মানুষের জীবনেই প্রভাব পড়ছে। কারণ, তারা এ ক্রসিং দিয়ে বৈধ অভিবাসী হিসেবে সেখানে প্রবেশ করে অর্থ উপার্জন করতেন।গত সপ্তাহে অঙ্গরাজ্যের দুই সিনেটরের সঙ্গে যৌথভাবে হোয়াইট হাউসকে একটি চিঠি দেন ক্যাটি হবস। চিঠিতে লুকভিল ক্রসিং আবারও খুলে দিতে ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েনের আহ্বান জানানো হয়।এদিকে, যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অভিবাসন ইস্যুটি বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। তবে অভিবাসনব্যবস্থায় মূল যে সংকট আছে বলে সমালোচকেরা মনে করেন, তা মোকাবিলায় কোনো পক্ষ প্রস্তুত নয় বলে ধারনা করা হচ্ছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00