প্রচ্ছদ জাতীয় মির্জা ফখরুলের জামিন শুনানি ৩ জানুয়ারি

মির্জা ফখরুলের জামিন শুনানি ৩ জানুয়ারি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুলের জামিন শুনানি ৩ জানুয়ারি

প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে রুল শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি নির্ধারণ করেছে হাইকোর্ট।রোববার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।গত ২৮ অক্টোবর মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আ.লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক আছেন মির্জা ফখরুল।গত ৭ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেনো জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়। এর আগে, গত ৩ ডিসেম্বর এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। তারও আগে ২২ নভেম্বর তার জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত।উল্লেখ্য, ২৮ অক্টোবরের ওই ঘটনায় পুলিশের করা মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00