প্রচ্ছদ বিনোদন সালার’ এর নতুন ট্রেলারে প্রভাস তাণ্ডব

সালার’ এর নতুন ট্রেলারে প্রভাস তাণ্ডব

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
প্রভাসের ‘সালার’
সালার’ এর নতুন ট্রেলারে প্রভাস তাণ্ডব

বছরের শেষে একের পর এক বেশকিছু ছবি দর্শকের উত্তেজনা বাড়িয়ে তুলছে। তার মধ্যে একদিকে যেমন রয়েছে শাহরুখের ‘ডানকি’। তেমনই একঝাঁক দক্ষিণের অভিনেতার ছবি নিয়েও কম উত্তেজিত নয় সিনেপ্রেমীরা। মুক্তির চার দিন আগে প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারনের ছবি ‘সালার’এর দ্বিতীয় ট্রেলারটিও প্রকাশ করা হয়। ২২ ডিসেম্বর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী স্টার প্রভাস অভিনীত সিনেমা ‘সালার: পার্ট ১- সিজফায়ার’। আর মুক্তির কয়েকদিন আগেই অর্থাৎ ১৮ ডিসেম্বর প্রকাশ পায় সিনেমাটির দ্বিতীয় ট্রেইলার। ২ মিনিট ৫৪ সেকেন্ডের ‘সালার’-এর অ্যাকশন ট্রেলারটিতে মূলত প্রভাসের তাণ্ডবই দেখা গেছে! খানসারের বিশাল সাম্রাজ্য আর  দুর্ধর্ষ শাসকদের শোষণের ভয়াবহ চিত্রই ফুটে উঠেছে ট্রেলারে। রক্ত, ক্ষমতা, প্রতিশোধ আর বন্ধুত্বের গল্পে নির্মিত সিনেমাটির দ্বিতীয় ট্রেলারের ভায়োলেন্স ছিল চোখে পড়ার মতো! সেই সঙ্গে দেখা গেছে বন্ধুত্ব ও ক্ষমতা নিয়ে লড়াইয়ের গল্প।প্রভাসকে এর আগে অ্যাকশন অবতারে দেখা গেলেও এবার যেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। ধুন্ধুমার অ্যাকশন আর ক্ষমতা গ্রহণ, বন্ধুত্ব রক্ষায় সবচেয়ে হিংস্রতম লুকেই ধরা দিয়েছেন এই অভিনেতা। এ সিনেমায় প্রভাসকে দেখা যাবে রামের ভূমিকায়। এতে আরও থাকছেন শ্রুতি হাসান, মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন,ঈশ্বরী রাও এবং শ্রিয়া রেড্ডির মত তারকারা। এদিকে, শাহরুখ খানের ‘ডানকি মুক্তির একদিন পরেই মুক্তি পাবে প্রভাসের ‘সালার। তবে সিনেমাটির হাইপ এতো বেশি যে শাহরুখ খানের ‘ডানকিকে বেগ পোহাতে হতে পারে বক্স অফিসে। সিনেমাটির অগ্রিম বুকিংও এমনই ইঙ্গিত দিচ্ছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00