প্রচ্ছদ বিনোদন শাহরুখের ‘ডাঙ্কি দেখে কি রিভিউ ভক্তদের ?

শাহরুখের ‘ডাঙ্কি দেখে কি রিভিউ ভক্তদের ?

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
চমক দিলেন শাহরুখ
শাহরুখের ‘ডাঙ্কি দেখে কি রিভিউ ভক্তদের ?

চলতি বছরের তৃতীয় সিনেমা নিয়ে হাজির শাহরুখ খান। ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ডাঙ্কি’। সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। ভোর ৫টা ৫৫ মিনিটে ভারতে সিনেমাটির প্রথম শো প্রদর্শিত হয়। ভোর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহের দৃশ্য। একটি ভিডিওতে দেখা যায়, শাহরুখের কাট আউটের সামনে উদযাপন করছেন ভক্তরা। ক্যাপশনে লেখা, ‘ভোর সাড়ে ৫টা। শীতে জমে যাওয়ার মতো অবস্থা। কিন্তু ‘ডাঙ্কি’ সিনেমার উদযাপন থামানো যাচ্ছে না। শাহরুখ-রাজকুমারের ক্যারিয়ারের সেরা সিনেমা এটি।’ভিডিওর ক্যাপশনে অমিত নামের একজন লিখেছেন, ‘এটি ব্লকবাস্টার নয়, মেগা ব্লকবাস্টার সিনেমা। শাহরুখ খানের চরিত্র আপনার হৃদয়ে ঢেউ তুলবে। ১ হাজার কোটি আয় করবে ‘ডাঙ্কি’। আমির আনসারি নামের এক ভক্ত আরেকটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘রাজকুমার হিরানি নির্মিত সিনেমার মধ্যে এটি সেরা। সিনেমাটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছি। ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার চেয়েও এটি ভালো।এর আগে মুন্না ভাই আর থ্রি ইডিয়টস সিনেমায় রাজকুমার হিরানির সঙ্গে কাজের কথা হয়েছিল শাহরুখ খানের। পরে তা হয়ে ওঠেনি। আর দুটি সিনেমাই হয়েছিল ব্লকবাস্টার হিট। একসময় ‘থ্রি ইডিয়টস’ ছাড়ার জন্য নিজেকে ফোর্থ ইডিয়ট বা ‘চতুর্থ মুর্খ’ বলেও উল্লেখ করেছিলেন শাহরুখ।এসবই এখন অতীত বরং ফোকাসে ডাঙ্কি। ছবির ট্রেলার-গান প্রকাশ পেয়েছে আগেই। যেখানে বন্ধুত্ব, ভালোবাসা, হাসি-তামাশা-র পাশাপাশি ভরপুর দুঃখেরও আভাস পেয়ে গিয়েছেন দর্শকরা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00