নির্বাচন বিরোধী কোনো কর্মকাণ্ড আওয়ামী লীগ সমর্থন দেবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সারাদেশে নির্বাচনের উৎসব বিরাজ করছে। যারা জ্বালাও পোড়াও নেতিবাচক রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না বলেও মন্তব্য করেন তিনি।রোববার ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।কাদের বলেন, স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের অনেকেই নির্বাচনে অংশ নিয়েছে। তাদেরকে নৌকার প্রতিদ্বন্দ্বি হিসেবেই দেখছে আওয়ামী লীগ। তাদের প্রতি বিরুপ মনোভাব দেখানো যাবে না।তিনি আরও বলেন,তাদের মধ্যে কেউ যদি সহিংস আচরণ করে, নির্বাচনের পরিবেশ বিঘ্ন করার মতো কোনো কর্মকাণ্ড পরিচালিত করে তা কোনোভাবেই সমর্থন করবে না আওয়ামী লীগ। নির্বাচন কমিশন বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।