প্রচ্ছদ বিনোদন কে হচ্ছেন শাকিবের সঙ্গী, ইধিকা না বুবলি

কে হচ্ছেন শাকিবের সঙ্গী, ইধিকা না বুবলি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
sakib, idika, bubli
কে হচ্ছেন শাকিবের সঙ্গী, ইধিকা না বুবলি

ভারতের আসাম রাজ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন ঢালিউড রঙ্গিন দুনিয়ার আলোচিত তারকা জুটি নিরব হোসেন ও শবনম বুবলী। ২৮ ডিসেম্বর আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ী এলাকায় এনএইচ এন্টারটেনমেন্টের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দেশীয় এ তারকা জুটি। বিষয়টি নিশ্চিত করেছেন নিরব নিজেই।দেশের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘প্রথমবার আসাম যাচ্ছেন, সঙ্গে বুবলী থাকবে। ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখতে পান সেখান থেকে মানুষ ভালোবাসা প্রকাশ করে। প্রথমবারের মতো তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হতে যাচ্ছে। তাদের সামনাসামনি যাওয়ার অভিজ্ঞতা দারুণ হবে বলে আশা প্রকাশ করেন এই অভিনেতা। তবে শুধু নিরব-বুবলীই নয়, আসামে ভক্তদের দেখা দিবেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। আসামের ওই শোতে শাকিবের সঙ্গে থাকবেন ‘প্রিয়তমা’ খ্যাত ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর আসামের পশ্চিম খাগড়াবাড়িতে ও ওয়েস্ট গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণে দুটি শো করবেন শাকিব। আসামবাসীর উদ্দেশে একটি ভিডিও বার্তাও দিয়েছেন তিনি। এদিকে, শাকিবের এ ভিডিও বার্তা প্রকাশের পর থেকে আসামে তার ভক্তরা অপেক্ষার প্রহর গুনছেন বলেও পাল্টা মন্তব্যে জানাচ্ছেন! তার শোটি উপভোগ করতে উদগ্রীব হয়ে আছেন ভক্তরা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার