প্রচ্ছদ খেলা নিষেধাজ্ঞার হুমকিতে ব্রাজিল

নিষেধাজ্ঞার হুমকিতে ব্রাজিল

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ব্রাজিল
নিষেধাজ্ঞার হুমকিতে ব্রাজিল

সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিল ফুটবল জাতীয় দলের। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ধুঁকতে থাকা সেলেসাওরা এবার পড়েছে নিষেধাজ্ঞার হুমকিতে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের অভ্যন্তরীণ কার্যক্রমে বাইরের হস্তক্ষেপ থাকায় এই হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্তক সংস্থার পাঠানো ওই চিঠি প্রকাশ করেছে একটি সংবাদ মাধ্যম। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, সিবিএফ-এ বাইরের হস্তক্ষেপ বন্ধ না হলে বোর্ডের ওপর নিষেধাজ্ঞা দেয়া হতে পারে। আর তা হলে, ব্রাজিল জাতীয় দল এবং এর কোনো ক্লাব আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। গত বছরের নির্বাচনে বিজয়ী হয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্টের দায়িত্ব পান এদনালদো রদ্রিগেজ। তবে ওই নির্বাচনে অনিয়মের অভিযোগে গত ৭ই ডিসেম্বর তাকে ছাঁটাইয়ের নির্দেশ দেয় রিও ডি জেনেইরোর আদালত। আন্তর্জাতিক বার্তা সংস্থা জানায়, ২০২২ সালে সিবিএফ ও রিও ডি জেনেইরোর কৌঁসুলিদের মধ্যে যে চুক্তির ভিত্তিতে রদ্রিগেজ সভাপতির দায়িত্ব নেন সেটিকে অবৈধ ঘোষণা করেছে আদালত। একইসঙ্গে এদনালদোর নিয়োগ দেয়া অন্য কর্মকর্তাদেরও বহিষ্কার করা হয়। একজন প্রশাসককে ফেডারেশনের দায়িত্ব দেয়া হয় এবং তার অধীনে ৩০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশও দেয় আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন বরখাস্ত হওয়া সভাপতি এদনালদো রদ্রিগেজ। কিন্তু সেখানেও আদালতের রায় বহাল রাখা হয়। এরপরই নড়েচড়ে বসে ফিফা।  ফুটবল সংস্থায় সরকারি হস্তক্ষেপ বরদাশত করে না ফিফা। কোনোরকমের সমস্যা হলে ফুটবল সংস্থাকেই সেই সমস্যা মিটিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে, ফিফার হুঁশিয়ারি উপেক্ষা করলে ব্রাজিল ফুটবল দল নিষিদ্ধ হবে। এতে আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকায় অংশগ্রহণ বাতিল হতে পারে সেলেসাওদের। তাছাড়া ২০২৬ বিশ্বকাপ খেলাও পড়বে অনিশ্চয়তায়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00