প্রচ্ছদ জাতীয় মির্জা আব্বাসের রায় পিছিয়ে ২৪ জানুয়ারি নির্ধারণ

মির্জা আব্বাসের রায় পিছিয়ে ২৪ জানুয়ারি নির্ধারণ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
মির্জা আব্বাসে
মির্জা আব্বাসের রায় পিছিয়ে ২৪ জানুয়ারি নির্ধারণ

১৬ বছর আগে মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন । দুদকের দায়ের করা ওই মামলার রায় তৃতীয় দফায় পিছিয়ে আগামী বছরের ২৪ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে । সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল।বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম ২৪ জানুয়ারি রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। রায় প্রস্তুত না হওয়ায় নতুন তারিখ ঘোষণা করা হয়েছে বলে জানায় আদালত।এর আগে আরও দুই দফায় পেছানো হয় রায়ের তারিখ। মামলার যুক্তিতর্ক শেষ হয় চলতি বছরের ২২ নভেম্বর। এরপর ৩০ নভেম্বর রায় ঘোষণার তারিখ ধার্য করে বিচারিক আদালত। তবে রায় প্রস্তুত না হওয়ায় দ্বিতীয় দফায় ২৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছিল।উল্লেখ্য, ২০০৭ সালে রাজধানীর রমনা থানায় মামলাটি করেছিলেন দুদকের উপপরিচালক মো. শফিউল আলম। মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছিল।তদন্ত শেষে ২০০৮ সালে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. খায়রুল হুদা। এই মামলায় এখন পর্যন্ত মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন আদালত।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার