প্রচ্ছদ বিশ্ব ইসরায়েলকে কেউ থামাতে পারবে না – নেতানিয়াহু

ইসরায়েলকে কেউ থামাতে পারবে না – নেতানিয়াহু

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
নেতানিয়াহু
ইসরায়েলকে কেউ থামাতে পারবে না - নেতানিয়াহু

বিজয় না আসা পর্যন্ত হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে। আন্তর্জাতিক বিচার আদালত সহ কোনো পক্ষই তাদের থামাতে পারবে না। গাজায় হামলার শততম দিন উপলক্ষে এসব কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, কেউ তাদের থামাতে পারবে না। না হেগ, না শয়তানের শক্তি, না কেউ। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের বিচার আদালতে করা মামলা প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন।নেতানিয়াহু আরও বলেন, দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইতোমধ্যে অধিকাংশ হামাস সদস্যকে নির্মূল করা হয়েছে। উত্তর গাজা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে তারা সহসা সেখানে ফিরতে পারবে না।এর ব্যাখ্যায় নেতানিয়াহু বলেন, একটি আন্তর্জাতিক আইন আছে যা খুবই সহজ। সেখানে বলা আছে, বিপদজনক কারণে যখন কোনো জনগোষ্ঠীকে সরিয়ে দেওয়া হয়, যতক্ষণ সে পরিস্থিতি থাকবে ততক্ষণ তাদের ফিরতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, উত্তর গাজায় বিপদজনক পরিস্থিতি বিদ্যমান। সেখানে যুদ্ধ চলছে। উল্লেখ্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজার শাসকগোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে ব্যাপক হামলা চালায়। জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক মানুষ। এদিকে, সম্প্রতি অক্সফাম দাবি করেছে, গাজায় ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের দৈনিক মৃত্যুর সংখ্যা ২১ শতকের অন্য যেকোনো বড় সংঘাতকে ছাড়িয়ে গেছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00