প্রচ্ছদ বিনোদন অবশেষে এক হলেন শাকিব-অপু !

অবশেষে এক হলেন শাকিব-অপু !

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
শাকিব-অপু
অবশেষে এক হলেন শাকিব-অপু !

অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছে আবারও এক হচ্ছেন সাবেক তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। অবশেষে সে গুঞ্জনই সত্যি হলো! বিচ্ছেদের ছয় বছর পেরিয়ে শাকিব-অপু আবারও মিলিত হয়েছেন একই বৃত্তে। তবে বিবাহিত জীবনে নয় এক হয়েছেন ব্যবসায়িক জীবনে। বর্তমানে ‘রিমার্ক’ ও ‘হারল্যান’ স্টোরের মাধ্যমে একই পথে হাঁটা শুরু করেছেন এই দুই তারকা। গেলো ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় ‘হারল্যান’-এর নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন অপু। ওই খবরে ব্যবসায়ী অপুকে শুভ কামনা জানান শাকিব। তবে নেটিজেনরা তখনও আন্দাজ করতে পারেননি অপুর ‘হারল্যান’ কোম্পানির পরিচালক শাকিব খান নিজেই।অবশেষে গেলো ২০ জানুয়ারি বিষয়টি ভক্তদের কাছে পরিষ্কার হয়। এদিন রিমার্ক ও হারল্যানের আনুষ্ঠানিক ঘোষণায় জানা যায়, এ প্রতিষ্ঠানের পরিচালক পদে থাকছেন অন্য কেউ নন, স্বয়ং শাকিব। এমন খবর পেয়ে শাকিব-অপু ভক্তরা যখন খুশিতে ভাসছে, ঠিক সেই মুহূর্তে ভক্তদের খুশির পরিমাণ আরও বাড়িয়ে দিয়ে শাকিব ঘোষণা দেন, এ প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত তাঁর সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস।শাকিব গণমাধ্যমে বলেন, ‘শুভেচ্ছাদূত হিসেবে দেশের বিভিন্ন জায়গায় ১ বছর ধরে রিমার্ক ও হারল্যানের বিভিন্ন স্টোর উদ্বোধন করছেন অপু। চলতি বছরের শুরুতে রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় নিজের বুটিক হাউস ও রেস্টুরেন্টের সঙ্গে একটি হারল্যান স্টোরের মালিকানা নেন এই নায়িকা।এদিকে, অপুর সিনেমা প্রযোজনাতেও পাশে থাকতে দেখা গেছে শাকিবকে। বিবাহিত জীবনে এ দুই তারকা একসঙ্গে না হাঁটলেও বাকি সব পথেই একসঙ্গে হাঁটছেন তারা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার