প্রচ্ছদ জাতীয় নাশকতার ৬ মামলায় মির্জা আব্বাসের জামিন

নাশকতার ৬ মামলায় মির্জা আব্বাসের জামিন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
মির্জা আব্বাসে
নাশকতার ৬ মামলায় মির্জা আব্বাসের জামিন

রাজধানীর পল্টন ও রমনা মডেল থানার ৯ মামলার মধ্যে ছয়টিতে জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত তাকে জামিন দেন।তবে অন্য তিন মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।ফলে ৬ মামলায় জামিন পেলেও কারাগারেই থাকতে হচ্ছে বিএনপির এই নেতাকে।এর আগে, গত ২৪ জানুয়ারি এসব মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো ও জামিন শুনানির জন্য আবেদন করেন তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী। গত ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন, শাহজাহানপুর, রমনা ও রেলওয়ে থানায় বেশ কয়েকটি মামলা দায়ের হয়। পরে ১ নভেম্বর একটি মামলায় গ্রেফতার দেখিয়ে মির্জা আব্বাসকে কারাগারে পাঠানো হয়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার