প্রচ্ছদ জাতীয় সবজির বাগান থেকে গাঁজাগাছ উদ্ধার

সবজির বাগান থেকে গাঁজাগাছ উদ্ধার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 0 মিনিট পড়ুন
সবজির বাগান থেকে গাঁজাগাছ উদ্ধার

শেরপুরের নকলায় সবজির বাগানে অভিযান চালিয়ে গাঁজাগাছসহ জহিরুল ইসলাম এমএল (৩০) নামে এক কৃষককে আটক করেছে নকলা থানা পুলিশ।

১৭ ডিসেম্বর মঙলবার ভোররাতে নকলা ইউনিয়নের মধ্য নকলা (ডাকাতিয়াকান্দা) গ্রামে জহিরুলের বসতঘরের কাছে একটি সবজি বাগানে ওই অভিযান পরিচালিত হয়। জহিরুল স্থানীয় আশরাফ আলীর পুত্র।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে জহিরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা। পরে জহিরুলের দেওয়া তথ্যমতে তাঁর বসতঘরের পাশে তাঁর নিজের একটি সবজি বাগান থেকে বড় আকারের ২টি গাঁজাগাছ উদ্ধার করা হয়। এব্যাপারে জহিরুলের নামে থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার