স’ম’স্যা বাম চোখে, চিকিৎসক শিশুর অ’পা’রে’শ’ন করলেন ডান চোখে।

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: আপডেট: 0 মন্তব্য 1 মিনিট পড়ার সময় পড়ুন
স'ম'স্যা বাম চোখে, চিকিৎসক শিশুর অ'পা'রে'শ'ন করলেন ডান চোখে।
স'ম'স্যা বাম চোখে, চিকিৎসক শিশুর অ'পা'রে'শ'ন করলেন ডান চোখে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে ধানমন্ডির বাংলাদেশ আই হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিশু ইরতিজাকে মঙ্গলবার বিকেলে চোখের সমস্যার জন্য ধানমন্ডি আই হসপিটালে নেন পরিবারের লোকজন। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসক। পরে অ্যানেসথেসিয়া দিয়ে সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করে নেওয়া হয় অস্ত্রোপচার কক্ষে। অস্ত্রোপচার শেষে পরিবারের সদস্যরা দেখতে পান ইরতিজার বাম চোখের পরিবর্তে অস্ত্রোপচার হয়েছে ডান চোখে। পরে চিকিৎসককে জানালে তিনি শিশুটিকে আবার ওটিতে নিয়ে যান, এরপর বাম চোখে অপারেশন করেন। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শিশুটির স্বজনরা। তবে বিষয়টি জানাজানির পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ওই চিকিৎসক।

ভুক্তভোগী মা জানান, এ ঘটনা ঘটিয়ে চিকিৎসক রোগীকে ছাড়পত্র না দিয়ে পালিয়ে গেছেন। ওই চিকিৎসকের লাইসেন্স বাতিল করা হোক, তিনি যেন এভাবে আর কারো জীবন নষ্ট করতে না পারেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

আরও পড়ুন

মন্তব্য করুন