প্রচ্ছদ জাতীয় গলায় ভাত আটকে শিশুর মৃত্যু

গলায় ভাত আটকে শিশুর মৃত্যু

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 0 মিনিট পড়ুন
গলায় ভাত আটকে শিশুর মৃত্যু

শেরপুর জেলার নকলা উপজেলার সাংবাদিক মামুন মিয়ার শিশু কন্যা মরিয়ম সিদ্দিকী মুগ্ধ (১২) গলায় ভাত আটকে মৃত্যু হয়েছে। ২২ জানুয়ারি বুধবার রাত সাড়ে ৮টা দিকে ওই ঘটনাটি ঘটে।

মরিয়ম সিদ্দিকী মুগ্ধ দৈনিক আজকের বাংলা ও নতুনযুগ পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি, ফুটবল রেফারি ও নকলা বাজার জালপট্রির মো. মামুন মিয়ার মেয়ে। মুগ্ধ মামুন মিয়ার এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরিয়ম সিদ্দিকী মুগ্ধকে রাতের খাবার দেয়া হলে তার গলায় ভাত আটকে যায়। এতে দ্রুত নকলা উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে ফুটবল রেফারি শিপন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।