প্রচ্ছদ খেলা বাংলাদেশ ও পাকিস্তানের বিদায়, ভারতকে নিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ড

বাংলাদেশ ও পাকিস্তানের বিদায়, ভারতকে নিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ড

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
আমার বাংলা সংবাদ
বাংলাদেশ ও পাকিস্তানের বিদায়, ভারতকে নিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ড

বাংলাদেশ ৩০০ রান করার ক্ষমতা রাখে, এমনকি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও খেলবে বাংলাদেশ। এক ম্যাচ আগেই সব ঝাড়িজুড়ি শেষ। তিন ম্যাচের মধ্যে টানা দুটিতে হারলো বাংলাদেশ। ভারতের পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো লাল-সবুজের দল। নিউজিল্যান্ড টানা দুই ম্যাচ জিতে পৌঁছে গেলো ভারতের সঙ্গে সেমিফাইনালে। অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা ছিল অনেকটা বাঁচা-মরার। 

হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে বাংলাদেশের। অথচ এমন ম্যাচে বাঁচার জন্য চেষ্টাই করলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেলেও সেটাকে টেনে নিতে পারলেন না কেউই। নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিকরা একটু-আধটু চেষ্টা করলেন, তবে যথেষ্ট হলো না লড়াইয়ের জন্য। ভারতের বিপক্ষে ২২৮ রান করা বাংলাদেশের এবার থেমেছে ২৩৬ রানে।

রাওয়ালপিন্ডির ব্যাটিং উইকেটে নিউজিল্যান্ডের জয় পাওয়াটা কঠিন হওয়ার কথা ছিল না। রাচিন রবীন্দ্র, টম লাথামরা সেটা হতেও দেননি। রাচিনের সেঞ্চুরি ও লাথামের হাফ সেঞ্চুরির সঙ্গে দুজনের ১২৯ রানের অনবদ্য জুটিতে সহজ জয়ই পেয়েছে তারা। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দেয়। দুই জয়ে কিউইদের সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে ভারতও। তবে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00