প্রচ্ছদ সর্বশেষ এদিক-সেদিক ঘোরাফেরা, ধরা পড়লেন ভারতীয় নাগরিক

এদিক-সেদিক ঘোরাফেরা, ধরা পড়লেন ভারতীয় নাগরিক

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
এদিক-সেদিক ঘোরাফেরা, ধরা পড়লেন ভারতীয় নাগরিক

জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম শুকুর আলী। ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর থানার অনুপুটি গ্রামে তাঁর বাড়ি। বাবার নাম ওয়াহাব উল্লাহ।

পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে সন্দেহজনকভাবে এক যুবক এদিক-সেদিক ঘোরাফেরা করছিলেন। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁর পরিচয় জানতে চাইলে তিনি অপরিচিত ভাষায় কথা বলেন। পরে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক তাঁর পরিচয় জানান। তিনি জানান, ১৫ দিন আগে কোনো প্রকার কাগজপত্র ছাড়াই অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেন। তবে কী কারণে তিনি এ দেশে অবৈধ অনুপ্রবেশ করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাদী হয়ে বুধবার সকালে অভিযুক্ত শুকুরকে আসামি করে মামলা করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে শুকুরের বিরুদ্ধে পাসপোর্ট আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে। সে মামলায় তাঁকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00