প্রচ্ছদ সর্বশেষ ভোলার বোরহানউদ্দিনে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ভোলার বোরহানউদ্দিনে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। ওই ইমামের নাম বেলাল (৩০)। 

মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের চর গাজী গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান ।

নিহত বেলাল ওই গ্রামের মো. শাহে আলম চৌকিদারের ছেলে। তিনি হানিফ মাওলানা বাড়ি জামে মসজিদের ইমাম ও আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ফজরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে থাকা আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদরাসার সদ্য নির্মাণ করা ভবনের দেওয়ালে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন তিনি। এ সময় মোটরের তার লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00