প্রচ্ছদ সর্বশেষ রকির পায়ুপথ থেকে ৮৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার!

রকির পায়ুপথ থেকে ৮৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার!

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
রকির পায়ুপথ থেকে ৮৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার!

চুয়াডাঙ্গার জীবননগর থেকে মো. রাজ রকি (৩২) নামে এক চোরাকারবারির পায়ুপথ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। সোমবার সন্ধ্যায় জীবননগর থানা মোড় থেকে তাকে আটক করার পর এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

জব্দ করা স্বর্ণের ওজন ৭২৮.৯৬ গ্রাম। এর মূল্য ৮৭ লাখ ৪৮ হাজার ৬৮০ টাকা। আটক রাজ রকি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।

ঝিনাইদহ জেলার মহেশপুরের ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজ রকিকে আটকের পর ক্যাম্পে নিয়ে মলদ্বার থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা দায়ের এবং উদ্ধার করা স্বর্ণের বার ট্রেজারিতে জমা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার