প্রচ্ছদ জাতীয় কপাল পুড়লো ভারতের, বাংলাদেশি রোগীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল চীন

কপাল পুড়লো ভারতের, বাংলাদেশি রোগীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল চীন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
কপাল পুড়লো ভারতের, বাংলাদেশি রোগীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল চীন

বাংলাদেশিদের জন্য চীনে চিকিৎসা নিতে আগ্রহীদের ভিসা প্রক্রিয়া সহজতর করতে ঢাকায় চীনা দূতাবাস বিশেষ সুবিধা প্রদানকারী ‘গ্রিন চ্যানেল’ ভিসা ব্যবস্থা চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে চিকিৎসা ভিসার আবেদন প্রক্রিয়া দ্রুত ও সহজ হবে।

গত মার্চে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের চীন সফরের সময় দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি এবং কর্মী বিনিময় সহজ করার বিষয়ে ঐকমত্য হয়েছিল। এই ঐকমত্যের পরিপ্রেক্ষিতে চীনা দূতাবাস এই পদক্ষেপ গ্রহণ করেছে।

নতুন ব্যবস্থায় বৈধ লাইসেন্সধারী স্থানীয় ট্রাভেল এজেন্টরা চিকিৎসা ভিসার জন্য আবেদনকারীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্ক প্রমাণস্বরূপ গ্যারান্টি পত্র ইস্যু করতে পারবে। এর ফলে আবেদনকারীদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদিত সার্টিফিকেট দাখিলের বাধ্যবাধকতা থাকছে না।

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো পর্যালোচনা করা হবে। ভিসা সেন্টারে চিকিৎসা ভিসার জন্য একটি বিশেষ কাউন্টার স্থাপন করা হয়েছে, যেখানে আবেদনকারীরা কোনো প্রকার অপেক্ষা ছাড়াই তাদের কাগজপত্র জমা দিতে পারবেন। জরুরি চিকিৎসার ক্ষেত্রে একই দিনে ভিসা ইস্যু করার জন্য একটি বিশেষ ‘গ্রিন চ্যানেল’ ব্যবস্থা রাখা হয়েছে।

যে সকল রোগীর চিকিৎসা ভিসা সাক্ষাৎকারের জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদেরকে সারিবদ্ধভাবে অপেক্ষা না করে অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হবে। যদি কোনো রোগী শারীরিক উপস্থিতি হওয়ার অনুপযুক্ত হন, সেক্ষেত্রে ট্রাভেল এজেন্টের গ্যারান্টি পত্রের মাধ্যমে দূরবর্তী (অনলাইন) সাক্ষাৎকারের অনুমতি দেওয়া যেতে পারে।

চিকিৎসা ভিসা সংক্রান্ত অনুসন্ধানের জন্য দূতাবাসের হটলাইন (০২২২২২৬০১০৩, ০১৭০৮৪৬৪৮০৯) এবং ভিসা আবেদন পরিষেবা কেন্দ্রের তৃতীয় তলা, প্রসাদ ট্রেড সেন্টার, ৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা (০২২২৬৬০৩২৬১) যোগাযোগ করা যেতে পারে। এছাড়া, একটি হোয়াটসঅ্যাপ পরিষেবা গ্রুপ (০১৮৮৫০৪১৩৬৪) চালু করা হয়েছে।

এই উদ্যোগ বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য চীনে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য ভিসা প্রক্রিয়াকে অনেক সহজ ও দ্রুত করবে বলে আশা করা যাচ্ছে। জনস্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে মানুষের চলাচল আরও সহজ করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00