প্রচ্ছদ জাতীয় হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিলেন, তারা এখন সংস্কারের তালিম দিচ্ছেন: আমির খসরু

হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিলেন, তারা এখন সংস্কারের তালিম দিচ্ছেন: আমির খসরু

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিলেন, তারা এখন সংস্কারের তালিম দিচ্ছেন: আমির খসরু

হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিলেন, তারা এখন সংস্কারের তালিম দিচ্ছেন- এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ১৭ বছর তাদের কাউকে রাস্তায় দেখা যায়নি। 

শেখ হাসিনা পালানোর পরবর্তী বাংলাদেশ কেমন হবে, সেই সংস্কারের কথা মাথায় রেখেই বিএনপি ৩১ দফা দিয়েছিল। তার আগে আমরা ২৭ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। তারও আগে দেশনেত্রী খালেদা জিয়া ভিশন-২০৩০ দিয়েছেন।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদ।  

আমির খসরু বলেন, গণতান্ত্রিক ধারা ফেরাতে যে কাজগুলো শুরু হওয়া প্রয়োজন, সেগুলোর কিছুই হচ্ছে না। গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের স্বাস্থ্য খাতে মৌলিক কাজগুলো করে গেছেন উল্লেখ করে আমির খসরু বলেন, তিনি কোনো প্রচার-প্রচারণায় ছিলেন না। ফ্যাসিস্ট হাসিনার পতনের পেছনে জাফরুল্লাহ চৌধুরীর অবদান অনস্বীকার্য। অথচ তাকে কেউ স্মরণ করছে না।

দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ করা হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, একটি অনির্বাচিত সরকার মানবিক করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এখানে কোনো রাজনৈতিক দলের মতামত নেই, মানুষের মতামত নেই। এর পেছনে কারা জড়িত, সেটা তারা জানতে চান। যতদিন নির্বাচিত সরকার না আসবে ততদিনে বাংলাদেশে কোনো বিনিয়োগ আসবে না।  এখন পর্যন্ত কী সংস্কার হয়েছে প্রশ্ন তুলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, পুলিশ এখনো আগের মতো ধান্দাবাজ রয়ে গেছে। সিভিল সার্ভিস এবং পুলিশে আগের লোক রয়ে গেছে। কাউকে বদলানো যায়নি। তিনি বলেন, সরকারের অবস্থা হলো, তাদের চাপ দিলেই দাবি মেনে নেয়। 

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের কথা এই সরকার জানত না, এটা বিশ্বাস করা যায় না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার গঠনের ৯ মাস পরও তারা কোন পথে হাঁটছে, সেটা কেউ বলতে পারছে না। 

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণস্বাস্থ্য কেন্দ্রের ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার প্রমুখ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00