প্রচ্ছদ সর্বশেষ গফরগাঁওয়ে দুই প্রখ্যাত আলেমের কবর জিয়ারতে বিএনপি নেতাকর্মীরা

গফরগাঁওয়ে দুই প্রখ্যাত আলেমের কবর জিয়ারতে বিএনপি নেতাকর্মীরা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
গফরগাঁওয়ে দুই প্রখ্যাত আলেমের কবর জিয়ারতে বিএনপি নেতাকর্মীরা

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই বিশিষ্ট ইসলামী মনীষার কবর জিয়ারত করেছেন বিএনপি নেতৃবৃন্দ। এই দুই আলেম হলেন মাওলানা শামসুল হুদা পাঁচবাগী (রহ:) এবং মাওলানা মুহিউদ্দিন খান (রহ:), যাঁরা উপমহাদেশের ইসলামী চিন্তাধারার উজ্জ্বল নক্ষত্র।

শুক্রবার (১৬ মে) বাদ জুম্মা, গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ গ্রামে বিএনপির নেতাকর্মীরা এই কবর জিয়ারতে অংশগ্রহণ করেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ আল-ফাতাহ খান, এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথমে বিএনপি নেতৃবৃন্দ মাওলানা শামসুল হুদা পাঁচবাগী (রহ:)-এর কবরের পাশে গিয়ে সুরা ফাতেহা পাঠ করেন এবং মোনাজাত করেন। এরপর তাঁরা চরশাঁখচূড়া গ্রামে অবস্থিত ইসলামী সাহিত্য ও চিন্তার প্রতীক মাওলানা মুহিউদ্দিন খান (রহ:)-এর কবর জিয়ারত করেন। বিকেলে, তাঁরা নিহত পৌর ছাত্রদল নেতা ইবনে আজাদ কমলের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিএনপি নেতারা বলেন, “এই দুই আলেম শুধু ধর্মীয় অঙ্গনে নয়, জাতির চিন্তা-চেতনায় আলোর দিশারি হিসেবে কাজ করেছেন। তাঁদের জীবনাদর্শ আমাদের রাজনীতিতে নৈতিকতা, আধ্যাত্মিকতা ও জনকল্যাণের শক্ত ভিত গড়ে দেয়।”

কবর জিয়ারতের সময় দেশ ও জাতির কল্যাণ, ইসলামি মূল্যবোধ রক্ষা এবং গুম-খুন-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এই সফরে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। স্থানীয় পর্যায়ে এই কর্মসূচি প্রশংসিত হয়েছে এবং অনেকেই এটিকে ধর্মীয় মূল্যবোধ ও রাজনৈতিক দায়িত্ববোধের বিরল সমন্বয় হিসেবে দেখছেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00