প্রচ্ছদ সারাবাংলা কোরবানির হাটে আদরের ছাগল বিক্রির পর মাটিতে লুটিয়ে পড়ে বিক্রেতার মৃত্যু

কোরবানির হাটে আদরের ছাগল বিক্রির পর মাটিতে লুটিয়ে পড়ে বিক্রেতার মৃত্যু

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
কোরবানির হাটে আদরের ছাগল বিক্রির পর মাটিতে লুটিয়ে পড়ে বিক্রেতার মৃত্যু

নোয়াখালীর সেনবাগের ফকিরের হাট এলাকায় কোরবানি পশুর হাটে নিজের পালিত ছাগল বিক্রি করেই মো. জাকের উল্লাহ (৬৩) নামের এক বিক্রেতার আকস্মিক মৃত্যু হয়েছে।

কোরবানির হাটে আদরেরসোমবার (২ জুন) বিকেলে বিজবাগ ইউনিয়নের ফকিরহাট বাজারে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত জাকের উল্লাহ সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউপির শ্রীপদ্দি ৪ নম্বর ওয়ার্ডের আসাদ মিয়াজী বাড়ির মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর থেকে জাকের উল্লাহ দুইটা ছাগল নিয়ে হাটে অবস্থান করছিলেন। একটা ছাগল বিক্রি করেছেন। আরেকটা ছাগল বিক্রির কথা ফাইনাল হলে টাকা নেওয়ার আগে হঠাৎ করে তিনি বুক ব্যাথা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের প্রতিবেশী আবু বকর সিদ্দিক মারুফ গণমাধ্যমকে বলেন, জাকার উল্লাহর চার মেয়ে, কোনো ছেলে সন্তান নেই। তিনি গরিব কৃষক। অতিরিক্ত গরম ও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। আমরা সামাজিকভাবে সহযোগিতা করে তার দাফনের ব্যবস্থা করেছি। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মামুন জানান, জাকের উল্লাহ সোমবার উপজেলার ৮ নম্বর বীজবাগ ইউপির ফকিরহাট পশুর হাটে নিজের পালিত ছাগল বিক্রির জন্য গিয়েছিলেন। একটি ছাগল ১৮ হাজার টাকা বিক্রি করে ও অন্যটি ২০ হাজার টাকা বিক্রির জন্য দরদাম ঠিক করে ক্রেতার কাছ থেকে ৫০০ টাকা বায়না নেয়। এ সময় হঠাৎ সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ফকিরহাট পশুর হাটের ইজারাদার মির্জা সাইফুদ্দিন পাইলট গণমাধ্যমকে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা হাটে পর্যাপ্ত পানি ও বিশ্রামের ব্যবস্থা রাখার চেষ্টা করি, তবে এই রকম হঠাৎ মৃত্যুর ঘটনা খুবই বিরল। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, স্থানীয়ভাবে বিষয়টি জেনেছি। বিক্রেতা পার্শ্ববর্তী উপজেলার বাসিন্দা। কোরবানির হাটের ব্যস্ততার মাঝেও এমন একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু সবাইকে স্তব্ধ করে দিয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00