প্রচ্ছদ জাতীয় ঐকমত্যের মাধ্যমে সংস্কার ও জুলাই সনদ অনুমোদন: আমীর খসরু

ঐকমত্যের মাধ্যমে সংস্কার ও জুলাই সনদ অনুমোদন: আমীর খসরু

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ঐকমত্যের মাধ্যমে সংস্কার ও জুলাই সনদ অনুমোদন: আমীর খসরু

রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কার্যক্রম এবং জুলাই সনদ প্রস্তুত করার লক্ষ্যে কাজ করবে, এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি শুক্রবার (১৩ জুন) লন্ডনে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে, জুলাই সনদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “জুলাই সনদ নিয়ে দেশে আলোচনা চলছে। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হবে। সংস্কারের বিষয়েও একই উত্তর দিতে হয়। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ এবং সংস্কার দুটাই করব।”

জাতীয় ঐকমত্যের সরকার গঠনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা তো নির্বাচন-পরবর্তী সিদ্ধান্ত। যারা নির্বাচিত হবে তাদের সিদ্ধান্ত। এখানে আলোচনা হওয়ার কিছু নাই।

নির্বাচন কমিশন সংস্কার ছাড়া এসিপি নির্বাচনে যাবে না বলেছে, এ বিষয়ে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি মন্তব্য করেন, “এ ব্যাপারে এখানে আলোচনার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।”

নির্বাচনের যে রূপরেখা ঘোষণা করা হয়েছে, সেখান থেকে সরকার কিছুটা সরে আসছে বা আসবে কি না, এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, “যৌথ ঘোষণায় এটি সুস্পষ্ট বলা আছে। যদি সকল কাজ আমরা সময়মতো করতে পারি এবং বিচার ও সংস্কারের পর্যাপ্ত অগ্রগতি হয়, তাহলে নিশ্চয় সেটা করা যেতে পারে।”

সব দলের সম্মতিক্রমে নির্বাচন হবে কি না, এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, “আমরা তেমনটাই চাচ্ছি।”

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে সমস্যা কোথায়, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো সমস্যাই না। আমরা কোনো সমস্যা দেখছি না। কউ দেখলে ভুল দেখছেন।

সংবাদ সম্মেলনে উভয় পক্ষই বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00