প্রচ্ছদ সারাবাংলা ইসলামপুরে দুর্বৃত্তদের গুলিতে ইউপি সদস্য নিহত

ইসলামপুরে দুর্বৃত্তদের গুলিতে ইউপি সদস্য নিহত

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ইসলামপুরে দুর্বৃত্তদের গুলিতে ইউপি সদস্য নিহত

জামালপুরের ইসলামপুর উপজেলার দুর্গম চর কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামে ইউপি সদস্য আব্দুর রহিম (৫০) কে অজ্ঞাত দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নিহতের পরিবার জানায়, শনিবার (২৮ জুন) মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে দুর্বৃত্তরা আব্দুর রহিমকে ঘরের বাইরে ডেকে নিয়ে আসে। এরপর তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

আব্দুর রহিম, যিনি জিগাতলা গ্রামের তয়বুর খন্দকারের ছেলে, দুইবার ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন। ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জানান, আব্দুর রহিম একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং তার হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি অবগত নন। তিনি বলেন, “আমরা আব্দুর রহিমের খুনের ঘটনায় গভীরভাবে শোকাহত। সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি জানাচ্ছি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আতিকুর রহমান জানান, রাতের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য জামালপুরে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00