প্রচ্ছদ সারাবাংলা নরসিংদীতে ইন্টারনেট ব্যবসায়ীকে গুলি চালিয়ে হত্যা

নরসিংদীতে ইন্টারনেট ব্যবসায়ীকে গুলি চালিয়ে হত্যা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
নরসিংদীতে ইন্টারনেট ব্যবসায়ীকে গুলি চালিয়ে হত্যা

নরসিংদী জেলার ব্রাহ্মন্দী এলাকায় এক ইন্টারনেট ও ডিস ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাত ১১টার দিকে এই ঘটনাটি ঘটে, যখন দুর্বৃত্তরা রিজভী নামক ৩৬ বছর বয়সী ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। নিহত রিজভী শহরতলীর বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে এবং তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা পরিচালনা করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে ব্রাহ্মন্দী মোড়ে একটি বাড়ির গলির সামনে রিজভীকে আক্রমণ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, হাসনাবাদের সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের উপর হামলা করতে রিজভী ও তার দল ব্রাহ্মন্দী এলাকায় আসে। এ সময় পাল্টা হামলার শিকার হয়ে রিজভী নিহত হন। উল্লেখ্য, রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত জানতে এবং অপরাধীদের ধরতে কাজ করছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।