প্রচ্ছদ সারাবাংলা ভালুকায় এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভালুকায় এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ভালুকায় এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় একটি এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আকলিমা খাতুন (২৫), যিনি হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আকলিমা সোমবার রাতে ঘুমাতে যান এবং মঙ্গলবার দুপুরে তার রুমের দরজা খোলেনি দেখে অন্যান্য ভাড়াটিয়ারা সন্দেহ করেন। এরপর পুলিশকে খবর দিলে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আকলিমার মরদেহ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, রুম থেকে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকে আকলিমা আত্মহত্যা করেছেন। তিনি উথুরা ইউনিয়নের চামিয়াদি গ্রামের আবুল হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি এনজিওতে কর্মরত ছিলেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00