প্রচ্ছদ জাতীয় আজ প্রকাশিত হচ্ছে খসড়া ভোটার তালিকা

আজ প্রকাশিত হচ্ছে খসড়া ভোটার তালিকা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
আজ প্রকাশিত হচ্ছে খসড়া ভোটার তালিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আজ, ১০ আগস্ট, হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে যাচ্ছে। এই খসড়া তালিকার তথ্যের মধ্যে যদি কোনো ভুল থাকে, তাহলে সংশোধনের জন্য ১২ দিনের সুযোগ প্রদান করা হবে।

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, এবারের তালিকায় প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছে। খসড়া তালিকা প্রকাশের পর উপজেলা কর্মকর্তারা সেটি নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেবেন।

যোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত কারণে বা অন্তর্ভুক্তির অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য আবেদন করার সময়সীমা ২১ আগস্ট পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তি হবে ২৪ আগস্টের মধ্যে।

এরপর অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করা হবে। বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00