প্রচ্ছদ সারাবাংলা  উদ্বোধনের এক দিন পরই মওলানা ভাসানী সেতুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নারী নিহত ও ল্যাম্পপোস্টের তার চুরি

 উদ্বোধনের এক দিন পরই মওলানা ভাসানী সেতুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নারী নিহত ও ল্যাম্পপোস্টের তার চুরি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
 উদ্বোধনের এক দিন পরই মওলানা ভাসানী সেতুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নারী নিহত ও ল্যাম্পপোস্টের তার চুরি

তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় খদেজা বেগম (৮০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খদেজা বেগম ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে অনেকে সেতু দেখতে যাচ্ছিলেন। ওই সময় রাস্তা পার হওয়ার সময় খদেজা বেগমকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তাদের অভিযোগ, সেতু চালুর পর এটিই প্রথম দুর্ঘটনা। সকাল থেকে রাত পর্যন্ত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করায় এ দুর্ঘটনা ঘটে।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এতে একজন মারা গেছেন। নিহতের নাতি মো. মোস্তাফিজ রহমান জানান, মোটরসাইকেলের ধাক্কায় তার নানী নিহত হওয়ার খবর পেয়ে মরদেহ বাড়িতে আনা হয়। পরে রাত ১০টার দিকে নিজ বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (২০ আগস্ট) দুপুরে গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের বহুল প্রতীক্ষার মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করেন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কিন্তু উদ্বোধনের একদিনের মধ্যেই শুরু হয় অনিয়ম ও বিপত্তি। সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক ক্যাবল চুরি হয়ে যাওয়ায় সন্ধ্যা নামলেই সেতু ডুবে যাচ্ছে অন্ধকারে।

উদ্বোধনের দিন রাতেও সেতুতে আলো জ্বলেনি। এতে হাজারো দর্শনার্থীকে পড়তে হয় চরম বিড়ম্বনায়। এ ঘটনায় এলজিইডির গাফিলতি ও অবহেলাকেই দায়ী করছেন এলাকাবাসী।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00