প্রচ্ছদ রাজনীতি যাদের জন্য লড়াই করলাম তারাই এখন ধাক্কা দেয়: রুমিন ফারহানা

যাদের জন্য লড়াই করলাম তারাই এখন ধাক্কা দেয়: রুমিন ফারহানা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
যাদের জন্য লড়াই করলাম তারাই এখন ধাক্কা দেয়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ নিয়ে শুনানি চলাকালে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ড ও মারামারির ঘটনা ঘটেছে। এরপর বিএনপি নেতাকর্মীদের দোষারোপ করে সাংবাদিক সামনে কথা বলেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

রবিবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে শুনানি শেষে নির্বাচন ভবনে থেকে বেরিয়ে রুমিন ফারহানা বলেন, ‘যেটা ১৫ বছরে হয়নি সেটা আজ হয়েছে। আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে বিএনপির নেতাকর্মীদের জন্য ১৫ বছর লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়। নির্বাচনের আগে সীমানা নিয়ে নিজের দলে এমন পরিস্থিতি হলে নিবার্চনে কী হবে অনুমেয়।’

তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো- এখানে একটি মারামারি হয়েছে। আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করেছি, আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। সো, আমার কেস আমি প্রেজেন্ট করেছি।’

রুমিন ফারহানা আরও বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-৩ এর যিনি প্রার্থী, তিনি ২০/২৫ জন মিলে গুন্ডা পান্ডার মতো আচার আচরণ করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। আমি মনে করি, এটা কমিশনের যে গাম্ভীর্য এবং যে সম্মান সেইটার সঙ্গে এটা যায় না।’

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00