প্রচ্ছদ বিশ্ব এবার যত হলো যুক্তরাষ্ট্রের ভিসা ফি

এবার যত হলো যুক্তরাষ্ট্রের ভিসা ফি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
এবার যত হলো যুক্তরাষ্ট্রের ভিসা ফি

যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি দ্বিগুণের বেশি বাড়ছে। আগামী ১ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হলে ভিসার (বি১/বি২) ফি ১৮৫ ডলার থেকে বেড়ে ৪৩৫ ডলার হবে। অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৫৩ হাজার টাকা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে কংগ্রেসে পাস হওয়া ‘বিগ বিউটিফুল বিল’ থেকে এই ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে যুক্তরাষ্ট্র হবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পর্যটন ভিসাধারী দেশ। কর্মকর্তারা বলছেন, এই ফি হয়তো ফেরতযোগ্য হবে, কিন্তু এখনো কোনো স্পষ্ট নিয়ম নেই।

ফলে যুক্তরাষ্ট্র ভ্রমণ এখন আরও ব্যয়বহুল হয়ে উঠছে। যেমন, পাঁচ সদস্যের একটি পরিবার শুধু ভিসা ফি বাবদই দিতে হবে প্রায় ২ হাজার ডলার (আড়াই লাখ টাকা)।

বিশেষজ্ঞরা বলছেন, এতে পর্যটন ভিসায় অনীহা বাড়বে। শুধু তাই নয়, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকের দর্শক, এমনকি অংশগ্রহণকারী অ্যাথলেটদের ওপরও এর প্রভাব পড়তে পারে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00