প্রচ্ছদ সর্বশেষ আফগানিস্তানে ভূমিকম্প, নিহত ২০ জন

আফগানিস্তানে ভূমিকম্প, নিহত ২০ জন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
আফগানিস্তানে ভূমিকম্প, নিহত ২০ জন

আফগানিস্তানের পূর্বাঞ্চলে, পাকিস্তান সীমান্তের নিকটবর্তী অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এই ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত ২০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে।

আফগানিস্তানে ভূমিকম্প, নিহত ২০ জন
আফগানিস্তানে ভূমিকম্প, নিহত ২০ জন 9

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের কারণে ১১৫ জনের বেশি আহত হয়েছেন, যাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর অন্তত আরও তিনটি কম্পন অনুভূত হয়েছে, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়েছে। একইভাবে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও প্রায় ৪০০ কিলোমিটার দূরে কম্পনের অনুভূতি পাওয়া গেছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00