প্রচ্ছদ সর্বশেষ নালিতাবাড়ীতে তিন মাদক কারবাড়ি আটক

নালিতাবাড়ীতে তিন মাদক কারবাড়ি আটক

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
নালিতাবাড়ীতে তিন মাদক কারবাড়ি আটক

শেরপুরের নালিতাবাড়ী এলাকায় ৪৬ বোতল ভারতীয় মদসহ তিনজন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। তাদের সাথে ছিল একটি প্রাইভেটকার, যা পরবর্তীতে জব্দ করা হয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়, এবং মধ্যাহ্নে তাদেরকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, হালুয়াঘাট উপজেলার কড়ইতলী এলাকার মৃত আব্দুল হামিদের পুত্র ফারুক হোসেন (৩০), ছাতুঁগাও এলাকার রহুল আমিনের ছেলে সেলিম মিয়া (২০) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার পাথারপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাহিম (৩০)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারের একটি গোপন সংবাদ প্রাপ্তির পর মঙ্গলবার ভোরে বরুয়াজানী এলাকায় নালিতাবাড়ী-হালুয়াঘাট রোডে পুলিশ অবস্থান নেয়। এক পর্যায়ে একটি সাদা প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে, প্রাইভেটকারটি থামিয়ে এর ভেতর থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। একজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুইটি প্লাস্টিকের বস্তায় ৪৬ বোতল ভারতীয় মদ সহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সংক্রান্তে নালিতাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার