সম্প্রতি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মধ্যে প্রকাশ্য কথার লড়াই তীব্র আকার ধারণ করেছে। যা এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি একটি রাজনৈতিক মন্তব্যকে ঘিরে শুরু হয় এই বিতর্ক। রোববার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের শুনানিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর এক সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, বিএনপি আগামী নির্বাচনে ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন ভবনের ঘটনা ছিল একটি ‘টেস্ট ম্যাচ’। এ সময় তিনি রুমিন ফারহানাকে ইঙ্গিত করে বলেন, বিএনপির মধ্যেও অনেকে আছেন, যারা আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগ। তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী, ফ্ল্যাটভোগী এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টাকারী। পরে অবশ্য এক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘নারীর রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন, তার শরীর, সম্পর্ক বা …
ট্যাগ: