ইসরায়েলকে সমর্থন দিয়ে আসন্ন নির্বাচনে বিপাকে জো বাইডেন

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে চলছে নানান হিসাব নিকাশ। এরইমধ্যে শুরু হয়েছে প্রচারণা। তবে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে এবার মুসলিম ভোটারদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় সমর্থন দেয়ায়, বাইডেনের বিরুদ্ধে ঐক্যব্ধ যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটিগুলো। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে ফল নির্ধারণী গুরুত্বপূর্ণ ৬টি রাজ্যে বাইডেন বিরোধী বিশেষ প্রচারণা চালানোর সিদ্ধান্তও নিয়েছে যুক্তরাষ্ট্রের মুলিমদের বিভিন্ন সংগঠন