গ্রেপ্তার হলেন বিএনপি নেতা হাবিবুর রহমান

হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় রাজধানীর মিরপুর এলাকা মঙ্গলবার ভোরে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-২ সূত্রে এ তথ্য জানা গেছে। হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে কটূক্তি ও বিরূপ মন্তব্য করায় তার ব্যাখ্যা চেয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমানকে গত ১৫ তারিখে তলব করেন হাইকোর্ট। কিন্তু সেদিন তিনি হাজির না হওয়ায়  গত ৮ নভেম্বরের মধ্যে তার বর্তমান অবস্থান জানতে চায় হাইকোর্ট। অক্টোবরের শুরুর দিক থেকে নাশকতার মামলায় তাকে চার বছরের সাজা দেয় ঢাকার একটি আদালত। তারপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।