জামিন হলো না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। জামিন শুনানি পিছিয়ে দিয়ে শুনানির জন্য আগামী বুধবার (২২ নভেম্বর) দিন নির্ধারণ করেছেন বিচারক। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিকের আদালত এই দিন নির্ধারণ করেন