!দেশীয় মায়ানগরীর আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। ২০২২ সাল থেকে অভিনয় ক্যারিয়ারের চেয়ে ব্যক্তি জীবন নিয়েই বেশি আলোচনার শিরোনামে আছেন ঢালিউডের ‘মিষ্টি মেয়ে’ খ্যাত এ অভিনেত্রী। বিশেষ করে শাকিব খানের সাথে বিয়ে, তাপসের সাথে প্রেমের গুঞ্জনসহ নানা কারণে মানুষের মুখে মুখে থাকে এখন এই অভিনেত্রীর নাম। সোশ্যাল জমিনে কেউ একজনকে খোঁচা মেরে পোস্ট করে আবারও আলোচনায় বুবলি। তবে কাকে উদ্দেশ্য করে খোঁচা দিলেন এই নায়িকা? তা নিয়ে নেটপাড়ায় চলছে ব্যাপক আলোচনা। শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে আলোচনা যেনো থামছেই না। কিছুদিন পরপর নতুন নতুন ইস্যু নিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকেন এই দুই তারকা। তাদের সম্পর্কের সমীকরণ কেবলই জটিল হচ্ছে। সমাধানের পথ এখনও অজানা।সম্প্রতি বুবলীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন শাকিব খান