এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ইরানের ক্লাব পার্সেপলিসের সঙ্গে সৌদি ক্লাব আল নাসরের মধ্যকার খেলায় ভিন্নরুপে দেখা গেল ক্রিস্টিয়ানো রোনালদোকে। পেনাল্টি পেলে দ্রুতই সেটা গোলে পরিণত করবেন, সবাই এভাবেই বেশি চেনে সিআর সেভেনকে। সইে ম্যাচে দেখা গেল অন্য এক রোনালদোকে। রেফারি পেনাল্টি দেওয়ার পরও সেটি ফিরিয়ে দিলেন তিনি। ঘটনাটি ম্যাচের দ্বিতীয় মিনিটের। বল পায়ে ডি বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে পড়ে যান রোনালদো। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে পেনাল্টি হয়নি দাবিতে পার্সেপলিসের খেলোয়াড়রা চীনা রেফারি মা নিংয়ের কাছে ছুটে যান। এসময় সবাইকে অবাক করে দিয়ে আল নাসরের ফরোয়ার্ড রোনালদো রেফারিকে জানান, এটা ফাউল ছিল না।