ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ: গ্যালারিতে দাঙ্গা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা আজ মাঠে নেমেছিল একে অপরের বিপক্ষে। তবে বিপত্তি ঘটে খেলা শুরুর আগে, গ্যালারিতে থাকা দুই দলের সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়ে দাঙ্গা। এক পর্যায়ে দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে ব্রাজিলিয়ান পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন লিওনেল মেসিসহ আর্জেন্টিনা এবং মার্কিনিওস। এক পর্যায়ে সতীর্থদের নিয়ে মাঠ ছাড়েন মেসি। পরিস্থিতি শান্ত হলে ফের দল নিয়ে মাঠে প্রবেশ করেন মেসি। ততক্ষণে পার হয়ে গেছে আধাঘণ্টা। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে হাইভোল্টেজে এই ম্যাচে গোলবিহীন প্রথমার্ধে ফাউল হয় ২২টি, ব্রাজিলই করেছে ১৬টি।