ইজারল্যান্ডভিত্তিক দ্য ব্যাসেল ইনস্টিটিউট অব গভর্নেন্স বাসেল অ্যান্টি মানি লন্ডারিং (এএমএল) ইনডেক্স-২০২৩ রিপোর্টে অনুযায়ী মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের পাঁচ ধাপ উন্নতি হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্বের ১৫২টি দেশের ওপর এ র্যাঙ্কিং করা হয়। বাংলাদেশের অবস্থান হলো ৪৬তম।