গেলো মাসে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ইতিহাস গড়েছে আর্জেন্টিনা। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে ১-০ গোলে হারায় তারা। যা ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের ইতিহাসে প্রথম হার। কিন্তু আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছিল এর চেয়েও বড় চমক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি