প্রচ্ছদ বিশ্ব অবৈধ বাংলাদেশিদের উল্টো করে ঝুলানো হবে: অমিত শাহ

অবৈধ বাংলাদেশিদের উল্টো করে ঝুলানো হবে: অমিত শাহ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
অবৈধ বাংলাদেশিদের উল্টো করে ঝুলানো হবে: অমিত শাহ

অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের উল্টো করে ঝুলানোর হুমকি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত শুক্রবার ঝাড়খন্ডে নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি বলেন, ‘ঝাড়খন্ডকে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত করবে বিজেপি। তাদের পা ওপরের দিকে দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে।’

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে যখন বাংলাদেশের উপদেষ্টাদের সঙ্গে ভারতের মন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে, ঠিক তার আগে এমন বিস্ফোরক মন্তব্য করলেন ক্ষমতাসীন বিজেপির এই জ্যেষ্ঠ নেতা।

অমিত শাহ বলেন, ‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে ঝাড়খণ্ডে জনমিতি ধ্বংস হয়ে যাচ্ছে। ক্ষমতাসীন জেএমএম নেতৃত্বাধীন জোট সরকার অনুপ্রবেশকারীদের বিষয়ে নীরব। কারণ তারা তাদের ভোট ব্যাংক।’

এ সময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি ঝাড়খণ্ডে সরকার পরিবর্তন করেন (অর্থাৎ বিজেপিকে ক্ষমতায় আনেন), তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ঝাড়খণ্ডে প্রত্যেক রোহিঙ্গা ও বাংলাদেশিদের ধরে ধরে বের করে দেওয়া হবে।’

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, ‘যদি অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে আগামী ২৫ থেকে ৩০ বছরের মধ্যে এই অবৈধ অভিবাসীরা রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে।’

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ঝাড়কণ্ডে দুটি সমাবেশে বক্তব্য দেন অমিত শাহ। অপর এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বলেন, ‘রাজ্যে অনুপ্রবেশকারীদের স্থান নেই। তারা আমাদের মেয়েদের বিয়ে করছে, জমি দখল করছে এবং সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতি ধ্বংস করছে।’

অমিত শাহ ভোটারদের উদ্দেশে বলেন, ‘আমাকে বলুন, এই ভূখণ্ড আদিবাসী নাকি রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। জেএমএম বা কংগ্রেস, কেউ ঝাড়খণ্ডকে বাঁচাতে পারবে না। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এই রাজ্যকে বাঁচাতে পারেন।’

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার